১. এন্ড্রয়েড ফোন না চালিয়ে বিসিএস ক্যাডার।
২. মোবাইল না চালিয়েই বিসিএস ক্যাডার।
৩. স্ত্রী সংসার চালিয়েও বিসিএস ক্যাডার।
৪. কোচিং না করেও বিসিএস ক্যাডার।
৫. ব্যাকবেঞ্চার বন্ধুর বিড়ির আগুনে পড়াশুনা করে পররাষ্ট্র ক্যাডারে প্রথম।
৬. স্ত্রীর অনুপ্রেরণায় স্বামী বিসিএস ক্যাডার।
৭. প্রেম না করেও বিসিএস ক্যাডার (অনুসন্ধানে জানা গেল ওই ব্যক্তি গোপনে ২/৩ টা প্রেম ও বিয়ে করেছিল)।
৮। স্ত্রী ছেড়ে যাওয়ায় স্বামী এখন বিসিএস ক্যাডার।
৯। ফেইসবুকে আনফ্রেন্ড, জেদ করে বিসিএসে প্রশাসন ক্যাডার।
১০. অনার্স পাস না করেই বিসিএস ক্যাডার।
১১. রাতে ছাদে হাঁটতে হাঁটতে বিসিএসের প্রিপারেশন।
১২. স্বামী শিক্ষা ক্যাডারে ইতিহাসে প্রথম এবং স্ত্রী ৩য়।
১৩. দুই সন্তান, সংসার সামলিয়েও বিসিএস ক্যাডার।
১৪. বিদেশে বসে প্রস্তুতি নিয়ে বিসিএস ক্যাডার।
১৫. ফ্লেক্সিলোড দোকানি থেকে বিসিএস ক্যাডার হয়ে উঠার গল্প।
১৬. বিসিএসে দেশ সেরা হয়েও বিশ্ববিদ্যালয় ছাত্রীর আক্ষেপ।
১৭. বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হতে না পারা ছেলেটি এখন বিসিএস ক্যাডার।
১৮. ছয়বার বিসিএস দিয়ে স্ত্রীর সঙ্গে প্রশাসন ক্যাডার।
১৯. সকালে সন্তান প্রসব করে পরীক্ষা দিয়েও বিসিএস ক্যাডার।
২০. স্ত্রীর রূ‌পের আলোয় পড়াশোনা ক‌রে স্বামী বি‌সিএস ক্যাডার।
২১. কয়েলের আলোতে পড়ে বিসিএস ক্যাডার।
২২. করোনার সাথে যুদ্ধ করে বিসিএস ক্যাডার।
২৩. জিদ করে মোবাইল ব্যবহার করেননি, ম্যাজিস্ট্রেট হয়েই কিনলেন মোবাইল।
২৪. বিসিএস পরীক্ষা না দিয়েই বিসিএস ক্যাডার!!
২৫. স্ত্রীর হাতে পায়েস খেয়ে পরীক্ষা দিয়েই স্বামী বিসিএস ক্যাডার।
২৬. প্রেমিকের ধার করা কলম দিয়েই প্রেমিকা বিসিএস ক্যাডার।
২৭. প্রেমিকার রূপের আলোতে পড়ে বিসিএস ক্যাডার।
২৮. ব্যাকবেঞ্চার হয়ে সকলের তুচ্ছ-তাচ্ছিল্যের স্বীকার হয়ে বিসিএস ক্যাডার।
২৯. এক্সএর জামাইয়ের ফাইল আটকে রাখতে জেদ করে ম্যাজিস্ট্রেট হলেন কুতুবখালির কুতুবুদ্দিন।
৩০. যৌতুকের টাকায় বই কিনে বিসিএস ক্যাডার, শশুড়কে যৌতুক ফিরিয়ে দিলেন সদ্য ক্যাডার হওয়া জামাই।

Leave a Comment