আমাকে ভালোবাসতে এসো না!
তোমার গোলাপী ঠোঁট পুড়ে যাবে-
আমার সিগারেটে পুড়ানো গন্ধ ঠোঁটে!
আমার বিষাক্ত দীর্ঘশ্বাস তোমার পুষ্পশ্বাস কে দগ্ধ করে দিবে!
আমার বাঁ পাজরে মাথা রাখতে এসো না!
হৃদপিণ্ডের পুড়া গন্ধে তুমি মাতাল হয়ে যাবে!
প্রতিটি নিঃশ্বাসের উত্তাপে তোমার চাঁদ মুখ জ্বলশে যাবে!
আমার ভেতরের ভূমিকম্প তোমায় চূর্ণবিচূর্ণ করে দিবে!
আমার একাকিত্বে সঙ্গী হতে এসো না!
আমার একাকিত্বের শস্য পরিমান ভার তুমি সইতে পারবে না।
এই মানুষ পূর্ণ শহরে আমার আমি ছাড়া কেউ নেই!
আকাশের চাঁদ আছে,নক্ষত্র আছে,সূর্য আছে!
সাদা কালো মেঘমালা আছে,রঙধনু আছে!
আমার কেবল একাকিত্ব ছাড়া কিচ্ছু নেই।
আমার দুঃখ নামক সুখ ছুঁতে এসো না!
এক জীবনে দুঃখ,শোক,কান্না
বিষণ্ণতা, অবহেলা, অভিযোগ, অনুযোগ, ঘৃণা,
আঁজলা ভর্তি অশ্রু ছাড়া আমার আর কিচ্ছু নেই।
তুমি এসবের যন্ত্রণা বেদনা সইতে পারবে না।
হারিয়ে যাবে কালের অতল গহ্বরে।
আমার কি আছে জানতে চেয়ো না!
নদীর জোয়ার ভাটা আছে,বাগানের ফুল আছে,
ফুলের মধু আছে পাপড়ি আছে,মালিনী আছে।
আমার কেবল দুঃখ ছাড়া কিচ্ছু নেই।
সুখ ভালোবাসা ফুল বিলিয়ে আমি জমিয়েছি
"আঁজলা ভর্তি অশ্রু "
@এস এম সজীব



Leave a Comment